রাজধানী

টিএসসির কাওয়ালি আসরে মারামারি

 টিএসসির কাওয়ালি আসরে মারামারি / Jamuna
টিএসসির কাওয়ালি আসরে মারামারি / Jamuna

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুধবার (১২ জানুয়ারি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হামলায় পণ্ড হয়ে গেছে।

টিএসসি’তে কাওয়ালি শিরোনামের অনুষ্ঠানটির আয়োজকদের একজন মীর হুযাইফা আল-মামদূহ। তিনি জানিয়েছেন, ছাত্রলীগ করোনার কারণে এই অনুষ্ঠান না করতে বলেছিল। কিন্তু করোনার বিধিনিষেধ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ায় এ অনুষ্ঠানটি করার পক্ষে ছিলেন আয়োজকেরা।

জানা গেছে, এই অনুষ্ঠানের শুরুতে সাউন্ডের সমস্যা হয়েছিল। পরে আয়োজকেরা তা সমাধানের চেষ্টা করে। এরমধ্যে ছোট-ছোট গজল হচ্ছিল। তখন হামলা চালানো হয় এই অনুষ্ঠানে। ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এ ঘটনার পর কাওয়ালি শুনতে উপস্থিত হওয়া সকলেই সেখান থেকে সরে পড়েন। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ