রাজধানী

পোস্তগোলায় গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

পোস্তগোলায় গার্মেন্টসে আগুন / Jamuna TV
পোস্তগোলায় গার্মেন্টসে আগুন / Jamuna TV

রাজধানীর পোস্তগোলার আলম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে বারোটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত পৌনে বারোটার দিকে সাত তলা পোশাক কারখানার চার তলায় হঠাৎই আগুন দেখতে পান প্রতিষ্ঠানের কর্মীরা। এরপর পরই তারা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু স্টোরে সুতার পরিমাণ বেশি থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে এ তলার আশপাশে। অবস্থা বেগতিক দেখে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। তারা জানায়, সুতায় আগুন লেগে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়। আর তাতেই আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে তাদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ