রাজধানী

ঢাবির ডাস্টবিনে মিললো নবজাতকের লাশ

নবজাতক
নবজাতক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জনুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

‍সুদীপ কুমার বিশ্বাস জানান, সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারি, ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ