রাজধানী

সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর তদন্ত দাবী ডিআরইউ’র

হাবীবুর রহমান, সাংবাদিক
হাবীবুর রহমান, সাংবাদিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের অকাল মৃত্যুর তদন্ত দাবী করেছে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।

আজ রোববার (২৩ জানুয়ারি, ২০২২) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভায় এই দাবী জানায়। সভার শুরুতে হাবীবুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে।

গত বুধবার (১৯ জানুয়ারি) রাত দুইটার দিকে রাজধানীর হাতিরঝিলে ‘মোটরসাইকেল দুর্ঘটনায়’ নিহত হন হাবীবুর রহমান। ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর পারিপার্শিক অবস্থা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি মনে করছে, হাবীবুর রহমানের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই, আইনশৃঙ্খলাবাহিনীর খুব দ্রুত ঘটনা তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা উচিৎ।

একই সাথে সংবাদিকদেরকে হাবীবুর রহমানের মৃত্যুর ঘটনা অনুসন্ধান করে রিপোর্টের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ডিআরইউ নেতৃবৃন্দ।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন: যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয় আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ ও মো: তানভীর আহমেদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ