রাজধানী

রাজধানীতে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

মরদেহ (প্রতিকি ছবি)
মরদেহ (প্রতিকি ছবি)

ট্রাকের চাপায় রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টার সড়কে এক ভ্যান চালক নিহত হয়েছেন এবং আরেক ভ্যান চালক আহত হয়েছেন। আজ সোমবার (২৪জানুয়ারী) ভোর ছয় টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম নুর আলম (৪০) ও আহতের নাম মোঃ তুহিন (৩৬)।

তারা দুই ভ্যান ভর্তি ডিম নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন।

আহত তুহিনের ভাই মোঃ শামিম জানান, নুর আলম ও তুহিন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম বোঝাই করে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিল। পথিমধ্যে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্ট-এর (মিকচার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদের চাপা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ