রাজধানী ঢাকার ডেমরায় ছুরিকাঘাত করে এক ট্রাকচালককে হত্যা করা হয়েছে। তার মো. সাইফুল ইসলাম (৩৫)। আজ শনিবার (২৯ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪ টার দিকে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতের মামা মোস্তাক আহামেদ জানান, ডেমরা থানার অদূরে ভোর আনুমানিক ৪টার দিকে ৪ নং গেইট এলাকায় ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে থানার পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। তার পেটের নিচের দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, সাইফুল নিজেই ট্রাকটির মালিক।
নিহত সাইফুল ডেমরা মেন্দীপুর উত্তরপাড়া মো. ফজলুল হকের ছেলে। বাবা-মায়ের একমাত্র এই সন্তান সেখানেই পরিবার নিয়ে থাকতেন। তিনি নিজেও ১ সন্তানের জনক ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: