রাজধানী

করোনা আক্রান্ত মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম

করোনা আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যেরও করোনা ধরা পড়েছে।

এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান। তিনি জানান, মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়ে। মেয়র আতিকুল ইসলামের মেয়ে, জামাতা, এপিএস-২ রিশাদ মোর্শেদেরও করোনা ধরা পড়েছে। আপাতত নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন মেয়র আতিক।

আতিকুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, “প্রচণ্ড মাথাব্যথা, নাক নিয়ে পানি পড়ছে, কাশি, পিঠে ব্যথা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

২০২০ সালের অক্টোবর মাসেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মেয়র আতিক। তখন তার স্ত্রী ডা. শায়লা সাগুফতাও করোনা আক্রান্ত হন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ