রোববার রাজধানী ঢাকায় ভাসমান জনগোষ্ঠীকে করোনা টিকা দেওয়া শুরু করেছে সরকার। এদিন রাত পৌনে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভাসমানদের টিকা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। 'সারাদেশের সব ভাসমান জনগোষ্ঠীকে ধীরে ধীরে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে,' যোগ করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এ কর্মসূচির সমন্বয় করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: