রাজধানী

অনিয়ম দেখতে গোপনে চিড়িয়াখানায় গেলেন প্রাণি সম্পদ মন্ত্রী

মৎস্যমন্ত্রী
মৎস্যমন্ত্রী

হঠাৎ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে গেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। কেন এখানে বারবার বিভিন্ন প্রাণি মারা যাচ্ছে তা খতিয়ে দেখতেই গোপনে এই পরিদর্শন বলে জানান মন্ত্রী।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা চিড়িয়াখানা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, জাতীয় চিড়িয়াখানায় অবন্তিকা ও দুর্জয় নামে দুটি বাঘ শাবক, জেব্রা, জিরাফ শাবক, আফ্রিকান সিংহসহ বেশ কিছু প্রাণি মারা গেছে। এখানে কার অবহেলা ছিল তা নিয়ে তদন্ত চলছে। তবে কর্মকর্তারা ঠিক মতো অফিস করেন কি না, প্রাণিদের সময় মত খাবার দেন কি না-এ সব কিছু সঠিকভাবে হচ্ছে কি না তা দেখতে এই পরিদর্শন।

তাছাড়া পশু চিকিৎসায় ভেটেরিনারি ডাক্তার দক্ষতার পরিচয় দিচ্ছে কিনা, অসুস্থ প্রাণীর চিকিৎসা কেমন চলছে তাও দেখা জরুরী বলে মনে করেন মন্ত্রী। তিনি ষোঘণা দেন, জাতীয় চিড়িয়াখানায় কোন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না।

মন্ত্রী আরো বলেন, " জাতীয় চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সিঙ্গাপুর, দুবাই এর মতো উন্নীত করার জন্য আমরা মাস্টারপ্ল্যান করছি। ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে যাদের প্ল্যান আগামী মার্চ মাসের মধ্যে পাওয়া যাবে। এ প্ল্যানের মাধ্যমে অত্যাধুনিক চিড়িয়াখানা গড়ে তোলা হবে"।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ