রাজধানী

ঢাকার রিকশাওয়ালাদের নিবন্ধন করা হবে:মেয়র তাপস

মেয়র তাপস
মেয়র তাপস

ঢাকার রিকশাচালকের সংখ্যা কত বা এর মধ্যে পেশাদার কতজন তার কোন পরিসংখ্যান নেই কারোর কাছেই। তাই প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনতে হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ডিএসসিসির নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১২তম বোর্ড সভায় তিনি এই ঘোষণা দেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, দীর্ঘদিন পর আমরা রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় এনেছি। এখন আইন অনুযায়ী আমরা রিকশাচালকদের অনুমতি বা নিবন্ধনের প্রক্রিয়া আরম্ভ করব। কিন্তু দীর্ঘদিন পরে যেহেতু রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, সেজন্য আমাদেরকে নতুন করে সফটওয়্যার করতে হয়েছে। তারপর নিবন্ধন সংক্রান্ত তথ্য-উপাত্ত সন্নিবেশ করতে হয়েছে। সেজন্য কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এখন এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এই কার্যক্রম শেষ করে আমরা প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনব।

মেয়র তাপস বলেন, অবৈধ রিকশার বিরুদ্ধে কাউন্সিলরদের এগিয়ে আসতে হবে। রিকশার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাত্র দুজন ম্যাজিস্ট্রেট। তারা ঢাকা শহরের কোন দিকে যাবে? তারপরও তারা বলিষ্ঠভাবে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চলেছে। কিন্তু আমাদের আরও অনেক বিষয় দেখতে হয়। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম থেকে শুরু করে অবৈধ উচ্ছেদও তাদের করতে হয়।

কাউন্সিলরদের চলমান খাল পরিষ্কার কার্যক্রম তদারকির নির্দেশনা দিয়ে ডিএসসিসি বলেন, জানুয়ারি থেকে আমাদের খাল পরিষ্কার কার্যক্রম আবারও শুরু হয়েছে। যে যে এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম চলছে, আপনারা অবশ্যই এই কার্যক্রম তদারকি করবেন। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বয় করে সঠিকভাবে, সুষ্ঠুভাবে ও পরিপূর্ণভবে যেন খালগুলোর পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন।

তিনি আরও জানান, আমরা আগামী মাস থেকে নর্দমাগুলো পরিষ্কার কার্যক্রম শুরু করব। সে কার্যক্রমেও আপনারা গতবারের চেয়ে অধিক পরিমাণে তদারকি করবেন। কারণ জলাবদ্ধতা নিরসনে এ দুটো কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যে লক্ষ্যমাত্রা অতি ভারী বৃষ্টি হলে, বৃষ্টির পানি এক ঘণ্টার মধ্যে নিষ্কাশন করা। এ দুটো কাজ আমরা সুষ্ঠুভাবে করতে পারলে সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

বোর্ড সভার শুরুতে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ইতোমধ্যে গঠিত পাঁচটি স্থায়ী কমিটির জন্য নগর ভবনে বরাদ্দকৃত পাঁচটি কক্ষের চাবি হস্তান্তর করেন। মেয়র স্থায়ী কমিটির সভাপতিদের নিকট এসব চাবি হস্তান্তর করেন।

বোর্ড সভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ