রাজধানী

ঢাকায় গুলশানে বাসের ধাক্কায় নারী নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানী ঢাকায় গুলশানের শাহজাদপুর এলাকায় পরিবহন বাসের ধাক্কায় মোছা. রোকেয়া বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান থানাধীন শাহজাদপুরের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী বেগম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি পরিবহন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় ওই নারীর সঙ্গে থাকা সাত বছরের সন্তান আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে ভালো আছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রোকেয়া বেগমের স্বামীর নাম মো. জাকির হোসেন। তিনি পরিবার নিয়ে দক্ষিণ বাড্ডায় বসবাস করতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ