রাজধানী

২০ ফুটের বড় রাস্তায় ফুটপাত থাকতে হবে- মেয়র তাপস

মেয়র তাপস
মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি এলাকায় ২০ ফুটের বেশি প্রশস্ত রাস্তায় ফুটপাত বানানোর ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় হাটা প্রয়োজন বলেই এটি করা বলে।

তিনি বলেন, ‘আমরা যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব, সেখানে ২০ ফুট যাতায়তের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। এটা আমাদের মহাপরিকল্পনার আওতায় আছে। কারণ, এখনও ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং তারা যেন স্বচ্ছন্দ্যে পথ চলে, আমরা পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম হাতে নিয়েছি। ’

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে নগরীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, ‘আমরা যখন যে সড়কে হাত দিই, সেখানে কোনো সড়কের উপর কোনো ভবনের র‍্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দে হেঁটে চলবে। যেখানে যেখানে সুযোগ রয়েছে, সেখানেই হাঁটার পথ সৃষ্টি করার মাধ্যমে আমরা পথচারীবান্ধব একটি শহর ঢাকাবাসীকে উপহার দিতে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

ডিএসসিসির জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়েও ‘বেশি সুফল পাবে’ বলে মন্তব্য করেন মেয়র শেখ তাপস।

তিনি বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এরকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের নিজস্ব অর্থায়নে সে কাজ করা হচ্ছে। সেই কাজেরই অংশ হিসেবে আমরা আজ এখানে পরিদর্শনে এসেছি। আমরা আশাবাদী যে, আগা সাদেক ও আবুল হাসনাত সড়কের এই কাজ সম্পন্ন হলে অত্র এলাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না। ঢাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। ঢাকাবাসী সুফল পাবে।’

নর্দমা ও খালে সোক ওয়েল ও সেফটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র শেখ তাপস বলেন, ‘আমরা প্রায় ১ বছর আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যে, নতুন যে সকল ভবন ও স্থাপনা হবে সেখানে যত মানুুুষ বাস করবে সেই হিসাবটা করে তাদের নির্দিষ্ট সেফটিক ট্যাংক এবং সোক ওয়েল থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যে বিজ্ঞপ্তি দিয়েছি, এর সাথে আমাদের আইনগত কিছু প্রয়োজনীয়তাও ছিল। যেমন,আইনে ইমারত নির্মাণ এবং পুনর্নির্মাণ বিষয়াদি আমাদের নির্দিষ্ট কার্যাবলির মধ্যে থাকলেও বিগত ৫০ বছরের ইতিহাসে সেই কাজটি সিটি করপোরেশনকে করতে দেওয়া হয়নি। আমরা এখন প্রবিধান করে তা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা সেটা পর্যালোচনা করছে। আমরা আশাবাদী, সেটা এ মাসের মধ্যেই হয়ে যাবে। হয়ে গেলে আমরা সেটা বাস্তবায়নে যাবো এবং আমরা নিজেরাই সেটা নির্ধারণ করব।’

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বুধবার মান্ডা খাল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকূলে নগরীর কদমতলীতে বরাদ্দকৃত জমি, নাজিরা বাজার মাতৃসদন, আজিমপুর চৌরাস্তায় নির্মাণাধীন গণশৌচাগার এবং অঞ্চল-৩ এর আঞ্চলিক রাজস্ব কার্যালয় পরিদর্শন করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ