রাজধানী

রাজধানীর ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রগতি সরণি এলাকায় কোকাকোলা মোড়ে সড়ক দুর্ঘটনা
প্রগতি সরণি এলাকায় কোকাকোলা মোড়ে সড়ক দুর্ঘটনা

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়, যা স্বাভাবিক হতে প্রায় ঘণ্টাখানেক সময় নেয়। তবে এতে কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে কোকাকোলা মোড়ে ইউটার্ন নিচ্ছিল একটি প্রাইভেটকার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে রোড আইল্যান্ডের ওপর উঠে যায় সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান। এ সময় পেছনে থাকা আরেকটি কভার্ড ভ্যান সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।

পরে আশপাশের লোকজন এসে প্রাইভেটকার থেকে তিন জনকে উদ্ধার করে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

পুলিশ এসে প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান থানায় নিয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ