রাজধানী

রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস সংকট
গ্যাস সংকট

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে এসব এলাকায়। গ্যাসের পাইপ লাইনের মেরামত ও প্রতিস্থাপনের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে বুধবার তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য শুক্রাবাদ, ইন্দিরা রোড, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কোম্পানি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে তিতাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ