পুরান ঢাকার লালবাগ এলাকায় অপহরণ করে এক কলেজছাত্রীকে (১৮) দলবেঁধে ধর্ষণের উঠেছে। অভিযোগে প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘টানা ৫ দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের পর টিএসসি এলাকায় কিশোরীকে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে রাজধানীর লালবাগ এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ সকাল পৌনে ১১ টায় র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
ভিক্টিম ওই কিশোরীকে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: