রাজধানীর বিমানবন্দর এলাকায় বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।
তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: