রাজধানী

ছুটির দিনে জমেছে বই মেলা

বইমেলা ২০২২
বইমেলা ২০২২

অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার আজ (১৮ ফেব্রুয়ারি)। ছুটির দিন হওয়ায় সকালে জমে উঠেছে দর্শনার্থীদের আনাগোনা। অন্য বছরের মতো এবার ছুটির দিনে নেই শিশুপ্রহর। তারপরও আজকে মেলায় শিশুদের আধিক্য দেখা যাচ্ছে।

রাজধানীতে যানজট না থাকায় সাত সকালে মেলায় এসে নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছেন বই প্রেমিরা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টিয়েই সুন্দর সময় পার করেছেন তারা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ছুটির সকালে প্রাণের মেলায় প্রত্যেকেই বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী বেশি। এ সময় অন্যপ্রকাশ, অনন্যা, ঐতিহ্য, বাতিঘর, অ্যাডর্ন, বেঙ্গল পাবলিশার্স, মাওলা ব্রাদার্স, প্রথমাসহ বিভিন্ন স্টলে ভিড় ছিল।

কয়েকজন প্রকাশক জানান, অন্যবারের তুলনায় মেলায় এবার জনসমাগম বেশ ভালো। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন। সংখ্যায় কম হলেও বই কিনছেন অনেকেই।

শিশুপ্রহর না থাকলেও বাবা-মায়ের হাত ধরে এদিক-সেদিক ঘুরে বেড়িয়েছে শিশুরা। কেউ কেউ বইও কিনেছে রং-বেরংয়ের।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৪১টি। এরমধ্যে বাংলা একাডেমি থেকে আনোয়ারা সৈয়দ হকের কিশোর জীবনীপ্রন্থ ‘ছোটদের বঙ্গমাতা’, জনপ্রিয় প্রকাশনী থেকে শ্যামসুন্দর শিকদারের কাব্যগ্রন্থ ‘যুদ্ধ আসে যুদ্ধ যায়’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের শিল্পকলা বিষয়ক গ্রন্থ ‘সবার জন্য নন্দনতত্ত্ব’, আনোয়ারা সৈয়দ হকের গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ ‘বঙ্গমাতা ও দুই কন্যার কথা’, কিংবদন্তী পাবলিকেশন থেকে ড. জালাল ফিরোজের গবেষণাগ্রন্থ ‘পার্লামেন্ট কীভাবে কাজ করে: বাংলাদেশের অভিজ্ঞতা’, বেহুলা বাংলা থেকে সোহরাব পাশার কাব্যগ্রন্থ ‘নিদ্রিত পাখির গান’, সপ্তবর্ণ থেকে মোহাম্মদ আব্দুল হালিমের ভ্রমণ বিষয়ক বই ‘সুদান মিশনে মুজিববর্ষ’ উল্লেখযোগ্য।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ