রাজধানী

ভাষা দিবসে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

ভাষা দিবসে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
ভাষা দিবসে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা ২০শে ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে ২১শে ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ২টা পর্যন্ত বলবৎ থাকবে।

শনিবার (১৯শে ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের যথাযথ আইনশৃঙ্খলা ও সুশৃঙ্খলা নিশ্চিত করতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের রাস্তা

শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সব নাগরিককে পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনোক্রমেই অন্যকোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়ার রাস্তা

শহীদ মিনার দিয়ে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রুমানা চত্বরের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।

এ ক্ষেত্রে কয়েকটি সড়ক বন্ধ থাকবে। তার মধ্যে হচ্ছে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং।

রবিবার (২০শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, হাইকোর্ট, টিএসসি, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রুমানা চত্বর, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গাড়ি পার্কিং

গাড়ি পার্কিং ব্যবস্থা- একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা থাকবে।

নগরবাসীর জন্য নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে।

সাধারণ নির্দেশনায় থাকবে- মাস্ক পরিধান করতে হবে। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। কোন রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি করা যাবে না। প্রবেশের ক্ষেত্রে সারিবদ্ধভাবে আর্চওয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে। কোনো ধরনের ব্যাগ সঙ্গে বহন করা যাবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ