রাজধানী

পান্থপথে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে ৪ কিশোর দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর পান্থপথ এলাকায় একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কিশোর দগ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ চারজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, জরুরি বিভাগে দগ্ধ কিশোরদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা ভর্তির পর নির্ধারণ করা হবে।

তারা সবাই ওই হোটেল ক্যাফে আল বারাকার কর্মী। তারা হল, মো. সারওয়ার (১৬), মো. তামিম (১৭), ফারহান হোসেন (১৫) এবং মো. ফয়সাল (১৫)।

ওই কিশোরদের একজন সহকর্মী বাবু হোসেন জানায়, সকালে রান্না ঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হয়। দ্রুতই অনেকে বের হতে পারলেও ওরা বের হতে পারেনি।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) জাফর আহমেদ জানান, কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। কারও গাফিলতি ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ