রাজধানী

রাজধানীর পল্লবীতে দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন নিহত

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যুবক।

জাহিদের বন্ধু হাছান জানান, জিহাদসহ তারা চার বন্ধু বাংলা স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এসময় একই এলাকার মিঠুন, জসিম, রাজাসহ কয়েকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে দুইজন আহত হন।

আহত অবস্থায় জাহিদ ও কামরানকে (২৩) ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ছুরিকাঘাতের ঘটনায় একজন হাসপাতালে মারা গেছেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, নিহত জাহিদ মিরপুর ১১ নম্বরের বাংলা স্কুল এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বাজারে মাছ বিক্রি করতেন। তার বাবার নাম মো. হানিফ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ