রাজধানী

হাতিরঝিল থেকে বিদেশী পিস্তলসহ দু’সন্ত্রাসী গ্রেফতার

  • গ্রেফতার (প্রতীকি ছবি)
    গ্রেফতার (প্রতীকি ছবি)
  • গ্রেফতার (প্রতীকি ছবি)
    গ্রেফতার (প্রতীকি ছবি)

রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ দু’সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন, মো. সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সিটু সাব্বির ওরফে সাগর (২১) ও তার সহযোগি মো. জালাল ওরফে পিচ্চি জালাল (১৮)।

আজ র‌্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) মো. খায়রুল কবীর বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ টি চাকু, ১ টি মোবাইলফোন ও নগদ ২ হাজার একশ টাকা জব্দ করা হয়।

এএসপি মো. খায়রুল কবীর জানান, আটককৃত সাব্বির ওরফে সাগর পটুয়াখালী জেলার সদর থানার টেংরাখালী গ্রামের বাসিন্দা এবং জালাল ডিএমপির তেজগাঁও কাওরান বাজার রেলওয়ে বস্তি মোল্লাবাড়ী এলাকায় থাকে। তিনি বলেন, সাব্বির ওরফে সাগরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে এই অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ