রাজধানী

রাজধানীর মালিবাগে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

মরদেহ (প্রতিকি ছবি)
মরদেহ (প্রতিকি ছবি)

রাজধানীর মালিবাগে ট্রাকের ধাক্কায় মোঃ মামুন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫শে ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় রামপুরা চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মোঃ মামুন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মৃত মামুনের চাচাতো ভাই মোঃ নাছির উদ্দিন জানান, রাতে বাসায় ফেরার সময় রামপুরা আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে চাকায় তার দুই পা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রাত পৌনে ১ টায় অবস্থায় মারা যান তিনি।

মৃত মামুন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মৃত মোঃ জলিল উদ্দিনের ছেলে। বর্তমানে রামপুরা চৌধুরীপাড়া পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ