রাজধানী যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টু জামান (৫৫) ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মা ও শিশু হাসপাতালের বিপরীত রাস্তায় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এস আই মোঃ আজিজুল হক সুমন জানান, দ্রুতগতির অজ্ঞাতনামা বাস চাপায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলো ভুট্টু নামের ওই ব্যক্তি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ভুট্টু নাটোর জেলার সিংড়া উপজেলা বালিয়াবাড়ী গ্রামের মৃত মজিবুর বেপারীর ছেলে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: