রাজধানী

রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর রামপুরা এলাকায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া বউবাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিকুর রহমান (৬০), হেলাল উদ্দিন (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ মিয়া (৪৯)।

মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিল। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ