রাজধানী

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

টিসিবি'র ট্রাক সেল
টিসিবি'র ট্রাক সেল

নিত্যপণ্যের ঊর্ধ্বতির মধ্যে নিম্ন-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নিয়ে নবম দফায়

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে রাজধানীতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। দ্বিতীয় ধাপে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। শুক্রবার বিক্রি বন্ধ থাকবে। শনিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানী ছাড়া অন্যসব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্রয় কার্যক্রম শুরু হবে ১৫ মার্চ থেকে।

সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি।

টিসিবি জানায়, প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি করে চিনি, ডাল ও পিয়াজ বরাদ্দ থাকবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার এবং পিয়াজ ৩০ টাকা কেজিতে ২ থেকে ৫ কেজি করে বিক্রি করা হবে।

এ ব্যাপারে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, প্রথম ধাপে আগের মতো চিনি, মশুর ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হবে। দ্বিতীয় ধাপে এর সঙ্গে ছোলা বুট ও খেজুর যুক্ত হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, অসাধু চক্রকে ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশনে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ