রাজধানী

অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির বই বিক্রি ১ কোটি ৩৫ লাখ টাকা

অমর একুশে বইমেলা, বাংলা একাডেমি
অমর একুশে বইমেলা, বাংলা একাডেমি

মাসব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী দিনে বাংলা একাডেমির মোট বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকার বই।

এবার ১৬ মার্চ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রির তথ্য অনুযায়ী এবার প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ প্রতিবেদন উপস্থাপনকালে এই তথ্য জানান।

তিনি বলেন, বইমেলায় বাংলা একাডেমি-সহ সকল প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে বাংলা একাডেমি ১ কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। ২০২১ সালে একাডেমি মাত্র ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। ২০২০ সমগ্র মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেরীতে বইমেলা শুরু হলেও নির্ধারিত সময়ে বইমেলা শেষ হয়েছে আজ। এদিন নতুন বই এসেছে ২১৫টি। এরমধ্যে গল্প ২৯টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৭৩টি, গবেষণা ৫টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ৮টি, জীবনী ৩টি, রচনাবলী ৩টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১২টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৬টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, বঙ্গবন্ধু ৬টি, রম্য/ধাঁধা ৩টি, বিজ্ঞান ২টি, অভিধান ১ ও অন্যান্য ৭টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ