ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের অভিযানে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মোসা. জেসমিন বেগম ও মো. আসাদুজ্জামান নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আন্তর্জাতিক বিমানবন্দর থানার (ওসি-তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছেন, বিমানবন্দর থানার গোল চক্কর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ জেসমিন বেগম ও আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: