ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কল্যাণপুর নতুনবাজারের বেলতলা বস্তির আগুন।
এদিন রোববার (২০ মার্চ) রাত ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক জানিয়েছেন, ভয়াবহ আগুনে বস্তির দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তবে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বস্তির অধিবাসীদের বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: