রাজধানী

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীর বাড্ডার বেরাইদ পূর্বপাড়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে একটি তিন তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে দগ্ধ হন, মো. আবু সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

তাদেরকে উদ্ধারের পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, বিস্ফোরণের ফলে সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ