রাজধানীর শুক্রাবাদে একটি ভবন থেকে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ রায়ের (২৪) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
আকাশ রায় নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে শুক্রাবাদ এলাকায় একটি চারতলা ভবনে মেসে থাকতেন। তিনি দুই মাস আগে ডেফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে অনার্স পড়াশুনা শেষ করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আকাশকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবার নাম রতন রায় গাইবান্ধা একটি কলেজের প্রভাষক। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: