ঢাকায় শেওড়াপাড়া এলাকায় রোববার ভোরে ছুরিকাঘাতে একজন চিকিৎসক মারা গেছেন। নিহত ডা. আহমেদ বুলবুল পেশায় একজন দন্ত চিকিৎসক। ডিএমপি মিরপুর ডিভিশনের উপকমিশনার মাহতাব উদ্দিন ব্যাপারটি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের সন্দেহ করছে, এ ঘটনায় দুর্বৃত্তরা ছিনতাইকারী হতে পারে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: