আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতি হত্যাকাণ্ডে জড়িত এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। শনিবার (২৬ মার্চ) গভীর রাতে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানানো হয়েছে, এ বিষয়ে রোববার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) এবং প্রীতি (২৪) নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: