রাজধানী

আজ মিরপুরে যে সড়কে নিয়ন্ত্রিত যান চলাচলের আওতাধীন থাকবে

সড়কে যান চলাচল নিয়ন্ত্রন
সড়কে যান চলাচল নিয়ন্ত্রন

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানের সুবিধার্থে আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় যানবাহন চলাচলে ভিন্নতা আনা হয়েছে।

এ দিন বেলা ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমন্ত্রিত অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সোমবার (২৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডিএমপি জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ