রাজধানী

অনিরাপদ খাবার আর পানির কারণে ঢাকায় ডায়রিয়া বাড়ছে

আইসিডিডিআর.বি
আইসিডিডিআর.বি

রাজধানীর যে সব এলাকায় পানির সংকট আছে সে সব জায়গায় ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর চিকিৎসকরা।

তারা বলছেন, পানি সংকট এলাকাগুলোতে স্যুয়ারেজ লাইনের সাথেই পানির লাইন রয়েছে। সেই পানি পান করে ডায়রিয়া বা পানিবাহিত রোগ বেশি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যাত্রাবাড়ি, শনির আখড়া, কদমতলী এই এলাকাগুলো থেকে বরাবরের মতোই অনেক ডায়রিয়া রোগী আসছে। তবে নতুন যে এলাকা থেকে রোগী আসছে তা হলো গাজীপুরের বোর্ড বাজার।

রাজধানীতে মার্চের শুরুতে বাড়তে থাকা ডায়রিয়ায় প্রকোপ আরও বেড়েছে। দিনে-রাতে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মার্চের শুরুতে অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এ কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী আসছে।

আইসিডিডিআর.বিতে শেষ ১৫ দিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার তিনশ’। গত সোমবারেই এই সংখ্যা ১২ শ’ ছাড়ায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। গত দুই সপ্তাহ ধরে যে হারে রোগী ভর্তি হচ্ছে তা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বিশুদ্ধ খাবার পানির অভাবকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। তবে গরমের সময় বাইরের খোলা খাবার বা বাসি পচা খাবার খেলেও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ