রাজধানী

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যার প্রতীকী ছবি।
আত্মহত্যার প্রতীকী ছবি।

তরকারি গরম করে না দেওয়ায় মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তর বাড্ডার তেতুলতলা এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধু। নিহত গৃহবধুর নাম উর্মি আক্তার (১৯)।

রোববার (১০ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহত উর্মি আক্তারের স্বামী বেনজীর আহমেদ বলেন, আমি একটি রেস্তোরাঁয় চাকরি করি। আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। গত ৭ মাস হলো আমরা সম্পর্ক করে বিয়ে করেছি। গতকাল রাতে আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি, কিন্তু আমি রোজা ছিলাম না। দুপুরে খেতে গিয়ে দেখি তরকারি নষ্ট হয়ে গেছে। তরকারি গরম না দেওয়ায় আমি তার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে যাই। বাসা থেকে বের হওয়ার পর তাকে অনেকবার মোবাইলে ফোন দিয়েছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে রাতে বাসায় এসে দেখি দরজা লাগানো দরজা খুলছে না। অনেক ডাকাডাকি করলাম কিন্তু দরজা খুলে না। পরে দরজার নিচে দিয়ে তাকিয়ে দেখি সে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। এরপর বাড্ডা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।

তিনি বলেন, আমরা উত্তর বাড্ডার তেতুলতলা এলাকার নাজমা বেগমের ১৩/৯ নম্বর বাসায় ভাড়া থাকি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর কাছ থেকে জানতে পারি সামান্য বিষয়ে মনোমালিন্যের পর অভিমানে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ