রাজধানী

নিউমার্কেট এলাকা এখন শান্ত: পুলিশ

গতকাল নিউমার্কেট এলাকার চিত্র। ছবি:সংগৃহীত।
গতকাল নিউমার্কেট এলাকার চিত্র। ছবি:সংগৃহীত।

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে বলে জানিয়েছেন ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।

বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এডিসি শাহেন শাহ বলেন, বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত-স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে, পাশাপাশি ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলেছি। পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে। এতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি।

তবে ব্যবসায়ীদের মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পুলিশ দেয়নি। স্ব স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্তকর্তা।

এর আগে সকালে পুলিশের সদস্যরা বিভিন্ন মার্কেট পরিস্থিতি ঘুরে দেখেন। থেমে থেমে ব্যবসায়ীরা নানা স্লোগান দিলে পুলিশ তাদের শান্ত করে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ