রাজধানী

‘‍‍ভবিষ্যতে আর সংঘর্ষ দেখতে চাই না’

নিউমার্কেট দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলন। ছবি:সংগৃহীত।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলন। ছবি:সংগৃহীত।

নিউমার্কেটের দোকান মালিক সমিতির নেতারা বলেছেন, নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের সংষর্ঘের ঘটনা আগামীতে আর দেখতে চান না তারা। এজন্য ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে একটি কমিটি গঠন করতে চান তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নিউমার্কেট দোকান মালিক সমিতির নেতারা।

মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সংবাদ সম্মেলনে জানান, নিউমার্কেট এলাকার দোকানগুলো দ্রুত খুলে দেয়ার চেষ্টা চলছে। সভাপতি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের শিক্ষার্থী ও প্রশাসনকে নিয়ে আমরা কমিটি গঠন করব। যাতে ভবিষ্যতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র না করে এই রকম সংঘর্ষের ঘটনা না ঘটে। আমরা তদন্ত কমিটি গঠন করব, যারা দোষী তাদের চিহ্নিত করব।

আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের আলোচনার মধ্যে দোকান খোলা হবে। খুব শিগগিরই দোকান খুলে দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি মীমাংসা করবেন।

এর আগে গত সোমবার রাত ১২ টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজ তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে দোকানের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় শতাধিকের বেশি আহত হয়েছেন। দুজন আইসিউইতে, নিহত আইসিইউতে থাকা একজনের মৃত্যু হয়েছে। তার নাম নাহিদ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ