শতাধিক সংবাদকর্মীর উপস্থিতিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। ঈদুল ফিতরের প্রথম দিনের টিকেট বিক্রির বিষয়ে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। এতো সাংবাদিকের সামনে ফোন-মানিব্যাগ চুরির বিষয়টি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমলাপুর স্টেশনে এই ঘটনা ঘটে।
মাসুদ সারওয়ার বলেন, তার দুটি ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। এর মধ্যে অফিসের সিমসহ একটি স্যামসাং মোবাইল ফোন, একটি রিয়েলমি সেট ও মানিব্যাগে থাকা টিকিট বিক্রির প্রায় ৪৫ হাজার টাকা ছিল।
খোয়া যাওয়া ফোন ও মানিব্যাগ উদ্ধারের জন্য ইতোমধ্যে কমলাপুর জিআরপি থানায় সাধারণ ডায়েরির করেছেন স্টেশন ম্যানেজার।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: