রাজধানী

তেঁতুলতলা মাঠে থানা নয়: নাগরিক সমাজ

মাঠের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত।
মাঠের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত।

তেঁতুলতলা মাঠকে থানা বানানো মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নাগরিক সমাজ। সংবাদ সম্মেলন করে এটিকে খেলার মাঠ রাখার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে সংবাদ সম্মেলন তারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মাঠকে কেন্দ্র করে এলাকাবাসীকে হয়রানি করা, মা ও ছেলেকে থানায় আটকে রাখাসহ গতকালের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, তেঁতুলতলা মাঠে কলাবাগান পুলিশের থানা ভবন নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় রোববার (২৪ এপ্রিল) সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর সংগীত বিভাগের কর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ সাদেকিন পিয়াংশুককে কলাবাগান থানায় আটকে রাখা হয়। পরবর্তীতে মধ্যরাতে কলাবাগান থানা পুলিশ মুচলেকা নিয়ে ছেড়ে দেয় তাদের।

বক্তারা বলেন, তাদের আটকের বিষয়ে পুলিশ নির্দিষ্ট করে কোনো কথা বলেনি। তাদের কাউকে ফোন করেও পাওয়া যায়নি। সারাদিন একজন নারী ও তার ১৭ বছরের ছেলেকে আটকে রেখেছে, এটা আমাদের জানানো হয়নি। আমাদের থানায় ঢুকতে দেয়নি। ভারপ্রাপ্ত ও সেকেন্ড অফিসার সারাদিন থানায় ছিলেন না, ফোন ধরেননি।

লিখিত বক্তব্যে তারা বলেন, ৫০ বছর ধরে ব্যবহার করা এলাকাবাসীর একমাত্র মাঠের জায়গায় কোনোভাবে থানাভবন নির্মাণ করা যাবে না। এখানে এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করবে। ঈদের জামাত হবে। সকালে এলাকাবাসী হাঁটবে।

তারা বলেন, আমরা জেনেছি, ভূমি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মাঠকে থানা বানানোর অনুমতি দিয়েছে। আমরা এই আদেশের তীব্র নিন্দা জানাই।

বক্তারা নিন্দা জানিয়ে বলেন, এর আগেও শিশুরা এই মাঠে খেলার কারণে তাদের কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। আমরা এর নিন্দা জানাই। গতকাল সারাদিন আটক রেখে অবৈধভাবে মুচলেকা নেওয়ার নিন্দা জানাই।

কলাবাগানের এই মাঠ রক্ষায় আজ বিকেল ৩টায় তেঁতুলতলা মাঠের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে বলেও জানান বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিজেরা করির খুশি কবির, বেলার সৈয়দ রিজওয়ানা হাসান, বাপার স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবীব।

এছাড়া টিআইবি, উদিচী শিল্পী গোষ্ঠী, নারীপক্ষসহ বিভিন্ন সংগঠন এই আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ