রাজধানী

প্রধানমন্ত্রীর নির্দেশেই তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত তেঁতুলতলা মাঠে পুলিশের কাঁটাতারের বেড়া। ফাইল ছবি।
আলোচিত তেঁতুলতলা মাঠে পুলিশের কাঁটাতারের বেড়া। ফাইল ছবি।

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না। নির্মাণ হবে না কোন ভবনও। মাঠ যেভাবে ছিল, সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি খেলার মাঠই থাকবে। আজ বৃহস্পতিবার প্রধানমমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, জায়গাটির পুলিশকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছে; তাই এ জায়গা পুলিশেরই থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০১৭ সালে আমরা ওই জায়গাটির জন্য এপ্লাই (আবেদন) করেছি। খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গাই নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই; সেজন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে চলতে থাকুক।’

গত রোববার (২৪ এপ্রিল) খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে সংশ্লিষ্টতা এবং মাঠে থানা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না এবং তাঁর ছেলে প্রিয়াংশুকে আটক করে পুলিশ। পরে এলাকাবাসীর বিক্ষোভ ও সমালোচনার মুখে ১৩ ঘণ্টা আটক রাখার পর মুচলেকা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলতলা মাঠটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছোট এই মাঠে এলাকার শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এ ছাড়া ঈদের নামাজ, স্থানীয় কেউ মারা গেলে তাঁর জানাজা ও সামাজিক অনুষ্ঠানও হয় এই তেঁতুলতলা মাঠে। ২০২০ সালের দিকে ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। বসানো হয় পুলিশের পাহারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ