রাজধানী

তেঁতুলতলা মাঠ এখন শিশু-কিশোরদের দখলে

তেঁতুলতলা মাঠে ফুটবল খেলছে শিশু-কিশোরেরা। ছবি: সংগৃহীত।
তেঁতুলতলা মাঠে ফুটবল খেলছে শিশু-কিশোরেরা। ছবি: সংগৃহীত।

আবার তেঁতুলতলার মাঠে ফিরতে পেরেছে শিশু–কিশোরেরা। আনন্দ আর উচ্ছ্বাসের শেষ নেই যেন তাদের। দীর্ঘ দুই মাস মাঠ ছিল পুলিশের দখলে।খেলতে এলে ফরিয়ে দিত পুলিশ। এখন খেলতে পেরে মানসিকভাবে বেশ আনন্দে আছে শিশুরা। আজ শুক্রবার রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আসা শিশুরা তাদের প্রতিক্রিয়া জানায়।

বেলা ১১টার দিকে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায় দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছে তারা। ইট দিয়ে গোলবার তৈরি করেছে। মাঠ থেকে পুলিশকে সরিয়ে নেওয়ায় তাদের মতো স্থানীয়রা খুব খুশি। তারা চান কারও মালিকানায় না রেখে মাঠটি স্বতন্ত্র থাকুক। খেলার সুযোগ থাকুক যুগ যুগ ধরে। যেন শিশুদের শরীর-মন ভালো থাকে। তারা বিপথে যায় না।

কলাবাগানের তেঁতুলতলা মাঠটি স্কয়ার হাসপাতালের উল্টো দিকের একটি গলিতে। আয়তন ২০ শতাংশের একটি খালি জায়গা এটি। বছরজুড়ে এখানে জানাজা, ঈদের নামাজ ও সামাজিক অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসনের কাছ থেকে প্রায় ২৮ কোটি টাকায় পুলিশ জায়গাটি বরাদ্দ নেয়। পরে কলাবাগান থানার ভবন নির্মাণের চেষ্টা করে তারা। এ জন্য সীমানাপ্রাচীরও দেয়া হয়।

দীর্ঘ দিন ধরে মাঠটি রক্ষায় আন্দোলন চলছিল। এর মধ্যে গত রোববার মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তাঁর কিশোর ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখে তাদের। এরপর প্রতিদিনই মাঠ রক্ষার আন্দোলন নতুন গতি পায়। এতে যুক্ত হয় বিভিন্ন সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার(২৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠটিতে থানা নির্মাণ হবে না। জায়গাটি যেভাবে ছিল, সেভাবেই থাকবে। এটি আগের মতো এলাকাবাসী ব্যবহার করবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ