রাজধানী

শিশুর জীবন নিল ঢাকার কদমতলীর 'ইকোপার্ক'

শিশু পার্কে নিহত রাফি। ছবি: সংগৃহীত।
শিশু পার্কে নিহত রাফি। ছবি: সংগৃহীত।

ঢাকার কদমতলী এলাকায় অবস্থিত ইকোপার্ককে ঘুরতে যেয়ে রাফি নামের ১৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাফির মৃত্যু হয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, আজ ঈদের দিন (৩ মে) দুপুরে ঈদ আনন্দের ঘোরাঘুরি করতে রাফি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে বের হয়েছিলো। ঘোরাঘুরি এক পর্যায়ে কদমতলীতে অবস্থিত ইকোপার্কে যায়। সেখানে রাফি রোলার কোস্টারে উঠে। রাইড চলার এক পর্যায়ে রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায় রাফি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীপঙ্কর আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ