রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকার একটি বাড়ি থেকে নগদ ৪ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লক্ষ টাকা সমমূল্যের সম্পদ চুরি হয়েছে। হাতিরঝিল থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, বুধবার (৪ মে) ভোরে ছয়তলা ভবনের চতূর্থ তলার ঐ বাসার গ্রিল কেটে ঘটে দুর্বৃত্তরা এ সব জিনিষ নিয়ে যায়। ঘটনার সময় বাসায় লোকজন থাকলেও ভেতর থেকে লক করে চুরি করে তারা। পরে পুলিশ এসে ঘরের তালা ভাঙ্গে। তবে তার আগেই সবকিছু নিয়ে পালিয়ে যায় চোরেরা।
এ ব্যাপারে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ দেশটিভিকে বলেন, এই ঘটনার বিষয়ে মামলা করা হবে। এটি প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বলছে, ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। যে জন্য পুরো শহরে এটিই প্রথম চুরির ঘটনা। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করা হবে।