রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানীর উত্তরায় ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশার চালক মো. তৈয়ব আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান (২৫)।

অটোরিকশাচালক তৈয়বের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহে। তিনি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে থাকতেন। তাইফুরের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি উত্তরায় থাকতেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর ৬টার দিকে অটোরিকশাচালক তৈয়বকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, যাত্রী তাইফুর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান।

এসআই নুরুল হক জানান, নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

এই দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়ির চালক বুলবুল আহমেদ সামান্য আহত হন। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন।

অটোরিকশাচালক তৈয়বের ছেলে মিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে তাঁর বাবা ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বের হন। সকালে পুলিশের কাছ থেকে তিনি খবর পান যে, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ