রাজধানী

ভোগান্তির চেহারায় ফিরছে ঢাকা

রাজধানী ঢাকা। ফাইল ছবি।
রাজধানী ঢাকা। ফাইল ছবি।

ঈদের ছুটি এলেই পাল্টে যায় ঢাকার চিত্র। তীব্র যানজট, শব্দ আর বায়ু দুষন কমে যায়। নির্মল বাসযোগ্য শহরে পরিনত হয় জনবহুল ঢাকা। মহল্লা অলিগলি বা প্রধান সড়ক হয়ে যায় ফাঁকা।

এবার টানা ৬ দিন সরকারি অফিস আদালত বন্ধ ছিল। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন এই ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। তাই পাল্টে যায় শহরের চিত্র। কিন্তু ছুটি শেষে আজ থেকে আবার ঢাকায় ফেরা শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ। কয়েকদিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার যানজটের চেহারা।

ভোগান্তির কথা ভেবে অনেকেই আগাম চলে এসেছে ঢাকায়। এদিকে ছুটি শেষ হলেও ঢাকার অফিস পাড়ায় রয়েছে ঈদের আমেজ। ৬ দিন ছুটির পর নিজ কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে টুকটাক কাজের পাশাপাশি কুশল বিনিময় করতে দেখা গেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও সবাই এখনো ঢাকায় ফেরেননি। আজ একদিন অফিসে শেষেই আরও দুদিন ছুটি রয়েছে। তাই কেউ কেউ বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে শনিবার পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ