রাজধানী

বঙ্গবন্ধু এভিনিউ'র দোকান উচ্ছেদ

উচ্ছেদ অভিযান। ফাইল ছবি।
উচ্ছেদ অভিযান। ফাইল ছবি।

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

রবিবার করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে এই অভিযান চলে।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের অনুরোধে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখানে নতুন একটি আধুনিক ও বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। মেয়র মহোদয়ের সেই উদ্যোগ সফল করতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।"

প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, "এটি করপোরেশনের মার্কেট। সেখানে বৈধ বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর সংখ্যা ১৪৭ জন। কিন্তু অবৈধ ব্যবসায়ীর সংখ্যা পাঁচ শতাধিক। মার্কেটটিতে বৈধ ব্যবসায়ীদের পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেসব অবৈধ ব্যবসায়ীদের দখলকৃত স্থাপনা ও দোকান সরিয়ে নিতে আমরা তাদেরকে কয়েকবার তাগাদা দিয়েছি। কিন্তু অবৈধ ব্যবসায়ীরা তা না মানায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।"

সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ