রাজধানী

পাওনা টাকার দাবিতে রামপুরায় বিক্ষোভ

ভুক্তভোগীদের বিক্ষোভ। ছবি:সংগৃহীত।
ভুক্তভোগীদের বিক্ষোভ। ছবি:সংগৃহীত।

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের হাজারো গ্রাহক রাস্তায় নেমেছেন পাওনা টাকা আদায়ের দাবিতে। প্রতিষ্ঠানটির মালিক আলাউদ্দিন হোসেন। তিনি এটিকে সমবায় সমিতি হিসেবে পরিচালনা করছিলেন দীর্ঘ দিন। অপেক্ষাকৃত নিম্নবিত্তরা এ সমিতিতে টাকা জমা রাখছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, মালিক আলাউদ্দিন হোসেন ঘোষণা দিয়েছেন তিনি আর তাঁদের জমানো টাকা ফেরত দিতে পারবেন না।

এমন খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের কার্যালয়ের সামনে ভিড় করেন পাওনাদারেরা। এর ধারাবাহিকতায় আজ সকালে (বুধবার) রামপুরা থানার আশপাশে মেরাদিয়ার রাস্তা অবরোধ করেন তাঁরা। মালিক আলাউদ্দিন হোসেন পুলিশ হেফাজতে থাকায় ভুক্তভোগীরা রামপুরা থানার চার দিকে অবস্থান নিয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আলাউদ্দিন হোসেন তাঁদের জিম্মায় আছেন। ভুক্তভোগীদের তাঁরা বোঝানোর চেষ্টা করছেন, যেন তাঁরা মামলা করেন। কিন্তু ভুক্তভোগীরা মামলা করতে রাজি নন। তবে তাঁরা যেকোনোভাবেই হোক টাকা ফেরত চাইছেন।

ভুক্তভোগীরা বলেন, গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের প্রতিষ্ঠানটিতে তাঁদের মোট ৩০ থেকে ৪০ কোটি টাকা পাওনা আছে।

সমিতিতে এমন আরও অনেকে আছেন, যাঁরা টাকা ধার করে এনে ওখানে জমা রেখেছেন। কারণ, মালিক আলাউদ্দিন হোসেন তাঁদের প্রলোভন দেখিয়েছিলেন, ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা দেবেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ