রাজধানী

হাতিরঝিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোটর সাইকেল দুর্ঘটনা। ফাইল ছবি
মোটর সাইকেল দুর্ঘটনা। ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম শাহিন (২০)। অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন জানান, সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মেজবা উদ্দিন বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে যায়। এ সময় মোটরসাইকেলের দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই শাহিন মারা যায় ও অজ্ঞাতপরিচয়ে যুবক মারাত্মক আহত হয়। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গিয়েছে। কিছুক্ষণ আগে অজ্ঞাতপরিচয়ের যুবকও মারা গেছে।

শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে। আর কিছুক্ষণ পর অন্য যুবকের মরদেহ সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ