রাজধানী

পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

গৃহকর্মীর মরদেহ। ছবি: সংগৃহীত
গৃহকর্মীর মরদেহ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় রমনার অফিসার্স কোয়ার্টারের এক পু্লিশ কর্মকর্তার বাসা থেকে মৌসুমী (১৪) নামের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রমনা থানা পুলিশ। এর আগে সিআইডির ফরেনসিক বিভাগ এসে আলামত সংগ্রহ করে।

এ সময় জানা যায়, মৌসুমীর বাড়ি টাঙ্গাইলে। সে গৃহকর্মী হিসেবে রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় কাজ করত। তিনি রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ। পুলিশের এক কনস্টেবল বাসায় গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা না খোলায় রমনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে রমনা থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ আলী গণমাধ্যমকে বলেন, বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করি। তার দেহ বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা পরে জানানো হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ