রাজধানী

লরির সঙ্গে ধাক্কা, অটোরিকশা চালকসহ নিহত ৫

সড়ক দুর্ঘটনায় নিহত- ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় নিহত- ফাইল ছবি

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মালবাহী লরির সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ (২১) ও মো. জনী (২৮)।

এ ঘটনায় আহত আহাদ (২২) নামে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে মালবাহী লরিটি (ঝালকাঠি শ-১১-০০৩৭) সার্ভিস রোড থেকে ডানে যাওয়ার জন্য ঘুরছিল। এ সময় থানার দিক থেকে একটি সিএনজিচালিত (ঢাকা মেট্রো-থ ১১-৫৮৩০) অটোরিকশা এসে লরির পেছনের অংশের সঙ্গে প্রচণ্ডবেগে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই চালকসহ অটোর চার যাত্রী নিহত হন। বাকি দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপর যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আফজাল হেসেন জানান, লরিটি সার্ভিস রোড থেকে তেঘরিয়া রোডে ঘুরছিল, লরিটির গতি ছিল কম। এ সময় অটোচালক অতিরিক্ত গতিতে লরির পেছনের অংশে এসে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর লরিটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ